হোম / রাজধানী / মোহাম্মদপুরে অবৈধ রিকশার গ্যারেজে যৌথ অভিযান,...
রাজধানী

মোহাম্মদপুরে অবৈধ রিকশার গ্যারেজে যৌথ অভিযান, আটক ২

ডেস্ক রিপোর্ট
১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০৪:২৯ পূর্বাহ্ন
৭৬ বার পঠিত
ফন্ট:
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বালুরমাঠ এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ও রিকশার গ্যারেজের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে পুলিশ, র‍্যাব, ডেসকো ও সিটি করপোরেশন।

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বালুরমাঠ এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ও রিকশার গ্যারেজের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে পুলিশ, র‍্যাব, ডেসকো ও সিটি করপোরেশন।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে পরিচালিত এ অভিযানে ছয়টি রিকশার গ্যারেজে তল্লাশি চালানো হয়। এর মধ্যে দুটি গ্যারেজে বৈধ বিদ্যুৎ সংযোগ থাকলেও বাকি চারটিতে অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে কার্যক্রম চালানো হচ্ছিল। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগের মূল হোতা রবিউলকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+