হোম / রাজধানী / মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ২৫
রাজধানী

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ২৫

ডেস্ক রিপোর্ট
১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:৩৩ পূর্বাহ্ন
৫৬ বার পঠিত
ফন্ট:
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও চাকরিচ্যুত সাবেক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও চাকরিচ্যুত সাবেক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ব্যাংকের পরিচালনা পর্ষদে সৎ ও পেশাদার ব্যক্তিদের নিয়োগ এবং ব্যাংক লুটে এস আলমের হস্তক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে গ্রাহক ফোরাম। সকাল সাড়ে ৭টার দিকে কর্মসূচিস্থলে দুই পক্ষ অবস্থান নিলে প্রথমে কথা-কাটাকাটি এবং পরবর্তীতে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গ্রাহক ফোরামের দাবি, সংঘর্ষে তাদের অন্তত ২৫ জন সদস্য আহত হয়েছেন এবং তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ব্যাংক প্রাঙ্গণে থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডিএমপির মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার সাকিবুল আলম ভূইয়া জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নকারী কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+