হোম / রাজধানী / বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের নারী শি...
রাজধানী

বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের নারী শিক্ষক নিহত

ডেস্ক রিপোর্ট
১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০৯:০৩ পূর্বাহ্ন
৭৮ বার পঠিত
ফন্ট:
রাজধানীর বনশ্রী এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই বাসের নিচে চাপা পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক নারী শিক্ষক নিহত হয়েছেন।

রাজধানীর বনশ্রী এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই বাসের নিচে চাপা পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক নারী শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (১৬সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনের সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক তাসপিয়া আহমেদ তিসা (৩১) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায় হলেও তিনি রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়া এলাকায় বসবাস করতেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, ফরাজী হাসপাতালের সামনে রমজান পরিবহন ও অন্য একটি বাসের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই তাসপিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে রাত নয়টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রমজান পরিবহনসহ বাস দুটি জব্দ এবং উভয় বাসের চালক ও সহকারীদের আটক করেছে।

নিহতের ভাই এনাম আহমেদ জানান, ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন তাঁর বোন। পথিমধ্যে মোটরসাইকেল থেকে সড়কে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

বনশ্রীর স্থানীয় এক ব্যবসায়ী মো. মূসা জানান, আজ বৃহস্পতিবার তাসপিয়া আহমেদের কক্সবাজারে বেড়াতে যাওয়ার কথা ছিল। কিন্তু বুধবার সন্ধ্যায় ফরাজী হাসপাতালের সামনের সড়কে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তিনি তাৎক্ষণিকভাবে নিহতের স্বজনদের বিষয়টি জানান। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

মাতৃভূমি/এসএফ

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+