হোম / রাজধানী / ধানমন্ডি লেক থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ...
রাজধানী

ধানমন্ডি লেক থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
২২ সেপ্টেম্বর, ২০২৬ | ০৭:৩১ পূর্বাহ্ন
৫২ বার পঠিত
ফন্ট:
রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাভেদ আহম্মেদ (৫১) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাভেদ আহম্মেদ (৫১) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের লেকপার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা লেকে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তার পরিচয় নিশ্চিত করা হয় এবং পরিবারকে খবর দেওয়া হয়। নিহতের স্ত্রী শাহানা জাবিন খান ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে মরদেহ শনাক্ত করেন।

নিহতের স্ত্রী পুলিশকে জানান, জাভেদ আহম্মেদ দীর্ঘদিন ধরে বেকার ছিলেন এবং তীব্র আর্থিক সংকটে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে তিনি কীভাবে লেকে পৌঁছলেন এবং তার মৃত্যুর প্রকৃত কারণ কী, তা এখনো নিশ্চিত করা যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এ ঘটনায় একটি অপমৃত্যু বা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+