চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যাত্রী নিরাপত্তার স্বার্থে উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এই বিঘ্ন ঘটে।
এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেল চলাকালীন হঠাৎ এর পেছনের একটি দরজা খুলে যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল স্থগিত করে।
সকাল ৭টা ৩৭ মিনিটে এই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরবর্তীতে দ্রুত যান্ত্রিক ত্রুটি মেরামত ও পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় স্বাভাবিক হয় মেট্রো চলাচল। সাময়িক এই বিঘ্নের পর বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে এমআরটি পুলিশ।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন