হোম / সারাদেশ / ‘শ্রাবণের মেঘগুলো’ গানে নেচে আলোচনায় আসা বিউ...
সারাদেশ

‘শ্রাবণের মেঘগুলো’ গানে নেচে আলোচনায় আসা বিউটি রানি জেলার শ্রেষ্ঠ শিক্ষক

ডেস্ক রিপোর্ট
২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৩২ পূর্বাহ্ন
৮৮ বার পঠিত
ফন্ট:
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত চারজন শিক্ষককে এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে ঘোষণা করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হেঁটে আলোচিত হওয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানি পাল এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদের সই করা স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তালিকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত চারজন শিক্ষককে এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে ঘোষণা করা হয়েছে।

নির্বাচিত অন্য শিক্ষকরা হলেন—সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।

বিউটি রানি পাল।

এর আগে গত ২৩ জুলাই ফেসবুকে নীল শাড়ি পরে ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সঙ্গে একটি ভিডিও পোস্ট করার পর ট্রলের শিকার হয়েছিলেন প্রধান শিক্ষক বিউটি রানি পাল। তবে ওই ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকরা প্রতীকী প্রতিবাদ হিসেবে একই গান ব্যবহার করে সামাজিক মাধ্যমে সরব হন এবং তাকে ব্যাপক সমর্থন জানান। নানা প্রতিকূলতা ও সমালোচনার মুখেও দমে না থেকে নিজের পেশাদারিত্ব বজায় রাখা এই শিক্ষক এর আগেও ২০২৩ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় সিলেট জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন।

 

 

মাতুভূমি/এসএফ  

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+