হোম / বিনোদন / নতুন চমক নিয়ে ফিরছেন সিআইডির সেই তিন জনপ্রিয়...
বিনোদন

নতুন চমক নিয়ে ফিরছেন সিআইডির সেই তিন জনপ্রিয় মুখ

বিনোদন ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:১০ পূর্বাহ্ন
৮৪ বার পঠিত
ফন্ট:
ভারতের জনপ্রিয় ক্রাইম শো ‘সিআইডি’র দর্শকদের জন্য সুখবর নিয়ে পর্দায় ফিরছেন শিবাজি সাতাম, দয়ানন্দ শেঠি ও আদিত্য শ্রীবাস্তব।

ভারতের জনপ্রিয় ক্রাইম শো ‘সিআইডি’র দর্শকদের জন্য সুখবর নিয়ে পর্দায় ফিরছেন শিবাজি সাতাম, দয়ানন্দ শেঠি ও আদিত্য শ্রীবাস্তব। তবে পুরনো এসিপি প্রদ্যুম্ন, দয়া কিংবা অভিজিৎ চরিত্রে নয়, সম্পূর্ণ নতুন গল্প ও ভিন্ন চরিত্রে তারা হাজির হচ্ছেন ‘পাপানাশম’ নামের নতুন একটি ক্রাইম সিরিজে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নতুন এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা দেন দয়ানন্দ শেঠি। ভিডিওতে সিরিজের শুটিং শুরুর খবর জানিয়ে শিবাজি সাতাম বলেন, ‘যে দিনটির জন্য আপনারা সবাই অপেক্ষা করছিলেন, অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে! আমরা আমাদের নতুন শোয়ের শুটিং শুরু করেছি ম্যাঙ্গালুরুতে।’

বর্তমানে কর্ণাটকের ম্যাঙ্গালুরু ও উডুপির বিভিন্ন লোকেশনে সিরিজটির শুটিং চলছে। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পাপানাশম’ একটি ক্রাইম ড্রামা হলেও এর গল্প, আবহ এবং চরিত্রগুলো ‘সিআইডি’র তুলনায় সম্পূর্ণ আলাদা।

এই ত্রয়ী ছাড়াও ‘সিআইডি’র আরও বেশ কয়েকজন পরিচিত মুখ থাকছেন এই সিরিজে। তাদের মধ্যে রয়েছেন অংশা সায়েদ (পূর্বী), ঋষিকেশ পাণ্ডে (সচিন) এবং অজয় নাগরথ (পঙ্কজ)। দয়ানন্দ শেঠির নিজস্ব প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত হচ্ছে ‘পাপানাশম’।

তবে সিরিজটি কোন টেলিভিশন চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এবং এর মুক্তির তারিখ কবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেতাদের নতুন এই রূপ দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।

 

 

 

মাতুভূমি/এসএফ  

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+