হোম / সারাদেশ / শরীয়তপুরে মাদক ও বোমার সরঞ্জামসহ আটক ১
সারাদেশ

শরীয়তপুরে মাদক ও বোমার সরঞ্জামসহ আটক ১

শরীয়তপুর প্রতিনিধি
০৪ আগস্ট, ২০২৬ | ০৫:৩৭ পূর্বাহ্ন
৭৮ বার পঠিত
ফন্ট:
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে হাতবোমা তৈরির সরঞ্জাম, ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ ইনসান ঢালি নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে হাতবোমা তৈরির সরঞ্জাম, ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ ইনসান ঢালি নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মশুরা এলাকায় ইনসান ঢালির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক ও এসব আলামত উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে ইনসান ঢালির বাড়ি তল্লাশি করে ১০ পিস ইয়াবা, ১০ পুরিয়া গাঁজা, নগদ ২ হাজার ৫০ টাকা, চারটি মোবাইল ফোন এবং ককটেল বা হাতবোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে ১০০টির বেশি মার্বেল, ১০০টির বেশি কাঠিযুক্ত দিয়াশলাই, কয়েকটি কাঠিবিহীন দিয়াশলাইয়ের বারুদ, একটি কাঁচি ও একটি হাতুড়ি। পুলিশের প্রাথমিক ধারণা, এসব সরঞ্জাম ককটেল কিংবা বিস্ফোরক জাতীয় হাতবোমা তৈরির কাজে ব্যবহার করা হতো।

অভিযানের সত্যতা নিশ্চিত করে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, "আটক ব্যক্তির বাড়ি থেকে মাদকদ্রব্য, নগদ টাকা ও ককটেল তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।"

শ
শরীয়তপুর প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+