কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট হোসনে আরা বকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ দল নগরীর বাগিচাগাঁও এলাকায় তাঁর নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলন ও নাশকতার পরিকল্পনা করার সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) আইনি প্রক্রিয়া শেষে তাঁকে কুমিল্লার আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, হোসনে আরা বকুল ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আদর্শ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। রাজনৈতিক অঙ্গনে তিনি কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন