হোম / বিনোদন / অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র...
বিনোদন

অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’

বিনোদন ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৪৬ পূর্বাহ্ন
৯৭ বার পঠিত
ফন্ট:
যুক্তরাষ্ট্রের একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৯তম আসরে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের অফিসিয়াল প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে পরিচালক মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রইদ’।

যুক্তরাষ্ট্রের একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৯তম আসরে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের অফিসিয়াল প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে পরিচালক মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রইদ’।

রবিবার (২৭সেপ্টেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছবিটির নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) অধীনে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি এবারের আসরের জন্য ছবিটিকে চূড়ান্ত করেছে। সংবাদ সম্মেলনে চলচ্চিত্রের নাম ঘোষণা করেন অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বিএফএফএসের সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম।

এবারের আসরে বাংলাদেশের হয়ে অস্কারে অংশগ্রহণের জন্য মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছিল। নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বরের মধ্যে জমা পড়া ছবিগুলোর তালিকায় ছিল—মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’। পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ চলচ্চিত্রটি স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। বাকি চারটি ছবি নিয়ে চুলচেরা বিশ্লেষণ ও গুণগত পর্যালোচনা শেষে অস্কার বাংলাদেশ কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে ‘রইদ’কে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আবদুল্লাহ আল মারুফ। ইতোমধ্যে নির্বাচিত ছবির পরিচালক, প্রযোজকসহ পুরো কলাকুশলী দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে কমিটি।

এর আগে নির্মাতা মেজবাউর রহমান সুমনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হাওয়া’ দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তাঁর দ্বিতীয় ছবি ‘রইদ’-এর মূল গল্পের কেন্দ্রে রয়েছেন সাধু ও তাঁর মানসিকভাবে অসুস্থ স্ত্রী। তাঁদের সম্পর্কের টানাপোড়েন, ব্যক্তিগত জটিলতা এবং জীবনের ভিন্ন এক বাস্তবতা ঘিরেই আবর্তিত হয়েছে সিনেমার কাহিনি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

‘হাওয়া’র সাফল্যের পর সুমনের এই নতুন চলচ্চিত্র ঘিরেও চলচ্চিত্রপ্রেমী ও দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে। অস্কারের মূল প্রতিযোগিতায় চূড়ান্ত মনোনয়ন পাওয়ার দীর্ঘ বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’।

 

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+