হোম / সারাদেশ / কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনালে পরীক...
সারাদেশ

কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা শুরু

কক্সবাজার প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ০৮:২৩ পূর্বাহ্ন
১০৭ বার পঠিত
ফন্ট:
কক্সবাজার বিমানবন্দরে নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনালে আজ থেকে আনুষ্ঠানিকভাবে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরে নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনালে আজ থেকে আনুষ্ঠানিকভাবে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে প্রায় ১৮ হাজার বর্গমিটার আয়তনের এই আধুনিক ও দৃষ্টিনন্দন টার্মিনাল থেকে পরীক্ষামূলকভাবে ফ্লাইট চলাচল শুরু হয়। বিমানবন্দরের এমন আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা দেখে ভ্রমণপিপাসু পর্যটকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ করা গেছে।  

যাত্রীরা সন্তোষ প্রকাশ করে জানান, আগের তুলনায় এখানকার পরিবেশ অনেক বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন এবং হয়রানিমুক্ত। সুপরিসর লাউঞ্জ, ফ্রেশ রুম এবং সহজে লাগেজ পাওয়ার সুবিধা তাদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করেছে। দেশের দ্বিতীয় বৃহৎ এই টার্মিনালে দেশি-বিদেশি পর্যটকরা বিশ্বমানের সেবা পাবেন বলে আশা প্রকাশ করেছে দেশীয় বিমান সংস্থাগুলো।

ইউএস-বাংলার স্টেশন ম্যানেজার মোসা আহমেদ জানান, নতুন টার্মিনালের প্রস্থান ও আগমন হল এবং বোর্ডিং লাউঞ্জ অত্যন্ত প্রশস্ত ও আধুনিক সুযোগ-সুবিধায় সমৃদ্ধ। অন্যদিকে নভোএয়ারের স্টেশন ম্যানেজার সারওয়ার উল কাদের উল্লেখ করেন, নতুন এই অবকাঠামোর ফলে যাত্রীদের গাদাগাদির পুরোনো দুর্ভোগ থেকে চিরমুক্তি মিলেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এপিবিএন, আনসার, বিমানবাহিনী ও বেবিচকের নিরাপত্তাকর্মীসহ প্রায় ১৬টি সংস্থা একযোগে দায়িত্ব পালন করছে।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আপাতত এই টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর কার্যক্রম পরিচালিত হলেও আগামী অক্টোবর মাস থেকেই এই রানওয়েতে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা শুরু করার কথা রয়েছে। এর মাধ্যমে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে এক নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে।  

 

 

 

মাতুভূমি/এসএফ

ক
কক্সবাজার প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+