বিশ্বখ্যাত লাতিন পপ সম্রাজ্ঞী শাকিরা এবার ভক্তদের জন্য এক অনন্য চমক নিয়ে হাজির হচ্ছেন। ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচারিত হতে যাচ্ছে তার একটি বিশেষ লাইভ কনসার্ট। ঘরে বসেই এক ক্লিকে সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশের দর্শকরাও উপভোগ করতে পারবেন এই জমজমাট পরিবেশনা।
স্পেনের মাদ্রিদে আয়োজিত শাকিরার এই বিশেষ কনসার্টটি লাইভ স্ট্রিম করবে বৈশ্বিক বিনোদন প্ল্যাটফর্ম ‘অ্যামাজন মিউজিক’। পুরো আয়োজনটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘অ্যামাজন প্রেজেন্টস: শাকিরা লাইভ ফ্রম মাদ্রিদ’। মূলত শাকিরার বর্তমান বিশ্বব্যাপী সাড়া জাগানো সফর ‘লাস মুজেরেস ইয়া নো লোরান ওয়ার্ল্ড ট্যুর’-এর মাদ্রিদ পর্বটিকেই এই বিশেষ ডিজিটাল অভিজ্ঞতায় রূপ দেওয়া হচ্ছে।
বিশ্বজুড়ে শাকিরার সুরের মূর্ছনা ও জাদুকরী পারফর্মেন্স দেখতে ব্যাকুল থাকেন কোটি কোটি অনুরাগী। প্রথমবারের মতো নিজের কোনো একক কনসার্ট এভাবে বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করতে যাচ্ছেন এই তারকা।
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দর্শক অ্যামাজন মিউজিক অ্যাপ, প্রাইম ভিডিও, ফায়ার টিভি কিংবা টুইচের ‘অ্যামাজন মিউজিক’ চ্যানেলে সরাসরি চোখ রেখে উপভোগ করতে পারবেন এই কনসার্ট। আগামী ৩ অক্টোবর সন্ধ্যায় মাদ্রিদ থেকে বিশ্বজুড়ে একযোগে এই পারফর্মেন্স সম্প্রচার করা হবে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন