হোম / সারাদেশ / চাঁপাইনবাবগঞ্জে বিজিবির উদ্যোগে যুবকদের জন্য...
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও ওয়্যারিং প্রশিক্ষণ শুরু

শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:৫১ অপরাহ্ন
১৬৪ বার পঠিত
ফন্ট:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী সেক্টরের সার্বিক নির্দেশনায় এবং মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক মাসের ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী সেক্টরের সার্বিক নির্দেশনায় এবং মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক মাসের ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সীমান্তবর্তী এলাকার ২৫ জন বেকার যুবককে নিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ভোলাহাটের আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় আয়োজিত এই কর্মসূচিতে প্রশিক্ষণার্থীদের বহুতল ভবন ও বাসাবাড়িতে নিরাপদ বিদ্যুৎ সংযোগ স্থাপন, বৈদ্যুতিক ত্রুটি নিরসন এবং নিরাপত্তার সঙ্গে ইলেকট্রনিক সরঞ্জাম সেটিংয়ের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ পরিচালনার জন্য চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক নিয়মিত ক্লাস পরিচালনা করবেন।

প্রশিক্ষণ শুরুর প্রাক্কালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, সীমান্ত এলাকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের চোরাচালানসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, সীমান্ত অঞ্চলের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন ও মানবকল্যাণে বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই প্রশিক্ষণ কর্মসূচি সীমান্তবর্তী যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, জীবনমান উন্নয়ন এবং অপরাধ প্রবণতা রোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে বিজিবি। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, প্রশিক্ষকবৃন্দ, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

মাতুভূমি/এসএফ

শ
শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+