হোম / সারাদেশ / শিবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১২ শিক্ষার...
সারাদেশ

শিবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ
০১ অক্টোবর, ২০২৬ | ০৫:২২ পূর্বাহ্ন
১১৪ বার পঠিত
ফন্ট:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অন্তত ১২ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অন্তত ১২ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ ঘটনায় ক্ষতিকারক দিক খতিয়ে দেখতে ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টিফিনের খাবার খাওয়ার পর শিক্ষার্থীরা পেটে ব্যথা ও বমিতে আক্রান্ত হয়। অবস্থার অবনতি হলে শিক্ষকদের দ্রুত সহায়তায় তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে সবাই সম্পূর্ণ সুস্থ রয়েছে।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী স্বাক্ষরিত অফিস আদেশে গঠিত এই তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) আহ্বায়ক করা হয়েছে। এছাড়া শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নিরাপদ খাদ্য অফিসার এবং জেলা স্যানিটারি পরিদর্শককে সদস্য রাখা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে খাবারের গুণগত মান যাচাই, অসুস্থতার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জানা গেছে, বিদ্যালয়টিতে ‘গাক’ নামের একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান খাবার সরবরাহ করে থাকে। এর আগেও একই প্রতিষ্ঠানের সরবরাহ করা খাবার খেয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার অভিযোগ রয়েছে।

 

 

মাতুভূমি/এসএফ

শ
শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+