হোম / সারাদেশ / হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ: অনির্দিষ্ট...
সারাদেশ

হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ: অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

ডেস্ক রিপোর্ট
০১ অক্টোবর, ২০২৬ | ০৭:২৫ পূর্বাহ্ন
৭৯ বার পঠিত
ফন্ট:
বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের দীর্ঘদিনের বিরোধের জেরে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের দীর্ঘদিনের বিরোধের জেরে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বৃহস্পতিবার (১অক্টোবর) ভোর থেকে হবিগঞ্জের অভ্যন্তরীণ রুটসহ দূরপাল্লার সব গণপরিবহন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ডাকে এ ধর্মঘটের সঙ্গে জেলার সব যানবাহন মালিক-শ্রমিক সমিতি একাত্মতা প্রকাশ করেছে। মূলত মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল জানান, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে বিরোধ চলে আসছে। এর আগে গত ১২জুন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভায় সিদ্ধান্ত হয়, শ্রীমঙ্গলে কোনো স্টপেজ না দিয়ে হবিগঞ্জের বাসগুলো ওই রুটে চলাচল করবে। কিন্তু গত ১১ সেপ্টেম্বর মৌলভীবাজারের এসএমএস মালিক-শ্রমিকরা হবিগঞ্জের ২২টি বাস আটকে রাখেন। পরবর্তীতে ঢাকায় কেন্দ্রীয় সমিতির বৈঠকে সমঝোতা হলেও গত ২৪ সেপ্টেম্বর পুনরায় হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা হয় এবং সেগুলো এখনো ফেরত দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও এসএমএস বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম বাস আটকের অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন। তিনি জানান, বিষয়টি সমাধানের দিকে এগোচ্ছিল, কিন্তু এর মধ্যে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের লোকজন শ্রীমঙ্গলে এসএমএস পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং একজন আইসিইউতে আছেন। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে বলে উল্লেখ করে তিনি উভয়পক্ষকে নিয়ে বসে দ্রুত সমস্যা সমাধানের ওপর জোর দেন।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+