হোম / বিনোদন / যে শর্তে অমিতাভ-রেখার সাথে একই ফ্রেমে অভিনয় ক...
বিনোদন
পর্দার আড়ালের ‘সিলসিলা’

যে শর্তে অমিতাভ-রেখার সাথে একই ফ্রেমে অভিনয় করেছিলেন জয়া!

বিনোদন ডেস্ক
০১ অক্টোবর, ২০২৬ | ১০:০০ পূর্বাহ্ন
৭৬ বার পঠিত
ফন্ট:
জয়াকে রাজি করাতে যশ চোপড়া স্মরণাপন্ন হন বর্ষীয়ান অভিনেতা সঞ্জীব কুমারের, যাকে জয়া ভাইয়ের মতো শ্রদ্ধা করতেন। সঞ্জীব কুমারের অনুরোধে জয়া অবশেষে রাজি হন, তবে তার পেছনে জুড়ে দেন এক চাঞ্চল্যকর শর্ত।

যশ চোপড়ার কালজয়ী চলচ্চিত্র ‘সিলসিলা’ হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম আলোচিত ও চর্চিত নাম। পর্দার ভেতরের ত্রিভুজ প্রেমের কাহিনীর চেয়েও ছবিটির পেছনের বাস্তব জীবনের কাস্টিং নাটকীয়তা দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে বহু গুণ।

অমিতাভ বচ্চন, রেখা ও জয়া বচ্চনকে এক পর্দায় হাজির করা ছিল এক দূরূহ ব্যাপার। শুরুতে স্মিতা পাতিল ও পারভীন বাবিকে নেওয়ার কথা থাকলেও পরিস্থিতি বদলে যাওয়ায় পরিচালক যশ চোপড়া শেষ পর্যন্ত রেখা ও জয়া বচ্চনের দ্বারস্থ হন। রেখা রাজি হলেও জয়া শুরুতেই অনীহা প্রকাশ করেন।

জয়াকে রাজি করাতে যশ চোপড়া স্মরণাপন্ন হন বর্ষীয়ান অভিনেতা সঞ্জীব কুমারের, যাকে জয়া ভাইয়ের মতো শ্রদ্ধা করতেন। সঞ্জীব কুমারের অনুরোধে জয়া অবশেষে রাজি হন, তবে তার পেছনে জুড়ে দেন এক চাঞ্চল্যকর শর্ত। চলচ্চিত্র সাংবাদিক হানিফ জাভেরি জানান, জয়ার শর্ত ছিল—শুটিংয়ের সময় নিজের শট না থাকলেও বা সেটের প্রয়োজন না থাকলেও তিনি সবসময় সেখানে উপস্থিত থাকবেন।

তৎকালীন সময়ে অমিতাভ বচ্চন ও রেখার ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন নিয়ে তোলপাড় চলছিল বিনোদন জগতে। জয়া বচ্চন অমিতাভের স্ত্রী হিসেবে নিজের অবস্থান ও নজরদারি বজায় রাখতেই এই শর্ত রেখেছিলেন বলে ধারণা করা হয়। যশ চোপড়াও পরবর্তীতে স্বীকার করেন যে, অমিতাভ মূল কাস্টের ব্যাপারে একমত হলেও দুই অভিনেত্রীকে রাজি করানোর চ্যালেঞ্জ একা তার ওপরই ছেড়ে দিয়েছিলেন।

সব নাটকীয়তা পেরিয়ে ছবিটি আলোর মুখ দেখলেও মুক্তির পর তৎকালীন সময়ে বক্স অফিসে খুব বেশি সাফল্য পায়নি। তবে অমিতাভ, জয়া ও রেখার ত্রয়ী উপস্থিতি ‘সিলসিলা’কে চিরকালের জন্য হিন্দি সিনেমার এক অন্যতম রোমাঞ্চকর ও আলোচিত অধ্যায় বানিয়ে রেখেছে।

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+