ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী মর্মান্তিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া একটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ভয়াবহ এই সংঘর্ষে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং ঘাতক বাসটির সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে গন্দ্রপা বাইপাস সড়কে একটি দ্রুতগতির বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি অটোরিকশাটিকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুসহ সাতজন যাত্রী নিহত হন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন