হোম / বিনোদন / ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’
বিনোদন

ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’

বিনোদন ডেস্ক
০৩ অক্টোবর, ২০২৬ | ০৮:০০ পূর্বাহ্ন
৯৬ বার পঠিত
ফন্ট:

দীর্ঘ অপেক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মুক্তির পথে এগোল বলিউড তারকা সালমান খানের বহুল আলোচিত সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। ২০২০ সালের ভারত-চীন গালওয়ান সংঘর্ষের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি সম্প্রতি ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস বাংলা।

এর আগে ‘ব্যাটল অব গালওয়ান’ নামে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছিল। তবে ভারত-চীন সম্পর্কের মতো স্পর্শকাতর বিষয়কে কেন্দ্র করে নির্মিত হওয়ায় ছবিটি নিয়ে নানা পর্যায়ে আপত্তি ও পর্যালোচনা শুরু হয়। ফলে সিনেমাটির কাজও দীর্ঘদিন আটকে ছিল।

সরকারি পর্যবেক্ষণের পর চিত্রনাট্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়। পাশাপাশি কয়েকটি দৃশ্য নতুন করে শুট করা হয়েছে। পরিবর্তিত সংস্করণে চীনবিরোধী তীব্র বক্তব্য ও দৃশ্য বাদ দিয়ে ভারত-চীন সম্পর্কের ইতিবাচক ও শান্তির দিককে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নতুন সংস্করণ দেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করার পর সিনেমাটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানা গেছে। ছবির নির্মাতারা এখন মুক্তির তারিখ চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। তবে এর আগে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন এর ছাড়পত্র নিতে হবে।

সালমান খান ফিল্মসের ব্যানারে সালমা খান প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। এতে সালমান খানের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। গালওয়ান সংঘর্ষের মতো বাস্তব ও স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হওয়ায় সিনেমাটি ঘোষণার পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।

 

মাতুভূমি/এএইচ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+