হোম / বিনোদন / কেমোথেরাপির শেষ ধাপে তানিয়া বৃষ্টি, শিগগিরই ফ...
বিনোদন

কেমোথেরাপির শেষ ধাপে তানিয়া বৃষ্টি, শিগগিরই ফিরছেন শুটিংয়ে

বিনোদন ডেস্ক
০৪ অক্টোবর, ২০২৬ | ০৫:৪৫ পূর্বাহ্ন
৮৪ বার পঠিত
ফন্ট:
মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর দীর্ঘ প্রায় ৯ মাস অভিনয় থেকে দূরে থাকা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি এখন সুস্থতার পথে।

মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর দীর্ঘ প্রায় ৯ মাস অভিনয় থেকে দূরে থাকা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি এখন সুস্থতার পথে। চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর পরীক্ষার মাধ্যমে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করে তা অপসারণ করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ চেন্নাইয়ে গিয়ে তার আরও একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফিরে চিকিৎসকদের পরামর্শে এতদিন বিশ্রামে ছিলেন এই অভিনেত্রী।

গত শনিবার বিকেলে ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তানিয়া বৃষ্টি বলেন, আগের চেয়ে তিনি বর্তমানে অনেকটাই ভালো আছেন। তবে তার চিকিৎসা প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। বর্তমানে তার কেমোথেরাপি চলছে এবং ৬ মাসের এই চিকিৎসা চক্রের ৩ মাস পার হয়ে চতুর্থ মাস চলছে। আরও দুই মাস কেমোথেরাপি চলার পর কিছু শারীরিক পরীক্ষা করানোর কথা রয়েছে।

দীর্ঘদিন শুটিং থেকে দূরে থাকার পর কাজে ফেরার তীব্র ইচ্ছার কথা প্রকাশ করে তিনি বলেন, শারীরিক পরিস্থিতি ভালো থাকায় চলতি মাস থেকেই শুটিংয়ে ফেরার পরিকল্পনা করছেন তিনি। এ বিষয়ে কথাবার্তাও চলছে। অসুস্থতার এই কঠিন সময়ে যারা তার জন্য দোয়া করেছেন, খোঁজ নিয়েছেন এবং পাশে ছিলেন, সেই ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তানিয়া।

এদিকে সুস্থ হয়ে তানিয়ার অভিনয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন তার ভক্ত ও নির্মাতারা। তার হাতে রয়েছে রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ নামের একটি নতুন সিনেমার কাজ, যেখানে তার সঙ্গে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, আদর আজাদসহ অনেকে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+