হোম / বিনোদন / দ্রুত সুস্থতার প্রার্থনা সামিয়া আফরিনের
বিনোদন
তৃতীয় কেমো শেষ..

দ্রুত সুস্থতার প্রার্থনা সামিয়া আফরিনের

বিনোদন ডেস্ক
০৪ অক্টোবর, ২০২৬ | ০৮:৩৬ পূর্বাহ্ন
১০৩ বার পঠিত
ফন্ট:
একটি ছবি শেয়ার করে আবেগঘন এক পোস্টে সামিয়া লেখেন, ‘আমার তৃতীয় কেমো শেষ হলো। আগামী কয়েকটা দিন হয়তো একটু কঠিন যাবে, তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব। আমার একটাই প্রার্থনা, আমার শরীরে যেন আর কখনো ক্যানসার বাসা বাঁধতে না পারে।’

জীবনযুদ্ধে হার না মানা অদম্য লড়াই চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা সামিয়া আফরিন। দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করা এই তারকা বর্তমানে হাসপাতালের শয্যা থেকেই নিজের শারীরিক অবস্থার আপডেট জানিয়েছেন। সম্প্রতি তার তৃতীয় কেমোথেরাপি সম্পন্ন হয়েছে এবং তিনি সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

গতকাল শনিবার রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে হাসপাতালের একটি ছবি শেয়ার করে আবেগঘন এক পোস্টে সামিয়া লেখেন, ‘আমার তৃতীয় কেমো শেষ হলো। আগামী কয়েকটা দিন হয়তো একটু কঠিন যাবে, তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব। আমার একটাই প্রার্থনা, আমার শরীরে যেন আর কখনো ক্যানসার বাসা বাঁধতে না পারে।’ তার এই স্ট্যাটাসের পর শোবিজ অঙ্গন ও ভক্ত-শুভিতাদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

এর আগে ২০২২ সালের এপ্রিলে তার কোলন ক্যানসার ধরা পড়েছিল। সে সময় সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা ও সফল অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন। তবে চলতি বছর তার শরীরে নতুন করে ডিম্বাশয়ের ক্যানসার ধরা পড়ে। এই অপ্রত্যাশিত ধাক্কা সামলে নিয়ে তিনি আবারও চিকিৎসকের শরণাপন্ন হন এবং সম্প্রতি অস্ত্রোপচার শেষে হাসপাতালে কেমোথেরাপি নিচ্ছেন। ক্যানসারের বারবার ফিরে আসার যন্ত্রণা সত্ত্বেও সামিয়ার এই অদম্য মানসিক বল ও লড়াই ভক্তদের মাঝে দারুণ অনুপ্রেরণা জুগিয়ে চলেছে।

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+