চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. সোহাগ আলী (৩০) ও মো. সারোয়ার (২২) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়া এলাকার মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত দুজনের বাড়ি জেলার গোমস্তাপুর উপজেলার ফুলবাড়ী গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহায়বুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় চেকপোস্ট ও তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন ওই দুই যুবককে আটক করে তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন