হোম / সারাদেশ / বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে স...
সারাদেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে গেল বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৫ অক্টোবর, ২০২৬ | ১২:১৯ অপরাহ্ন
৬৪ বার পঠিত
ফন্ট:
গরু চোরাচালানের অভিযোগে আটক করার পর দুই ভারতীয় নাগরিককে বাংলাদেশ সীমান্তে এনে গুলি করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

গরু চোরাচালানের অভিযোগে আটক করার পর দুই ভারতীয় নাগরিককে বাংলাদেশ সীমান্তে এনে গুলি করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গত রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দইখাওয়া সীমান্ত এলাকায় তাদের ফেলে যাওয়া হয় বলে জানা গেছে।

আহত দুই ভারতীয় নাগরিককে তাদের বাংলাদেশি সহযোগীরা উদ্ধার করে প্রথমে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে ডিবির সহায়তায় তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ দুজন হলেন ভারতের আসাম রাজ্যের সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকারচর বড়বালু এলাকার বাসিন্দা আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। চিকিৎসকদের মতে, আহত আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক।

গুলিবিদ্ধ ইসমাইল হোসেন গণমাধ্যমকে জানান, ভারতীয় সীমানার অভ্যন্তরে তাদের ভুলবশত বাংলাদেশি ভেবে আটক করে বিএসএফ। পরে তাদের জোরপূর্বক বাংলাদেশ সীমান্তে নিয়ে এসে গুলি করে ফেলে রেখে চলে যায় সীমান্তরক্ষীরা।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, মানবিক কারণে আহত দুই ভারতীয় নাগরিককে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, কুড়িগ্রাম ব্যাটালিয়ান ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক জানিয়েছেন, সীমান্তে বিজিবির পক্ষ থেকে গুলির কোনো ধরনের ঘটনার তথ্য পাওয়া যায়নি।

 

 

মাতুভূমি/এসএফ

ক
কুড়িগ্রাম প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+