হোম / সারাদেশ / পঞ্চগড়ের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান মুক্ত...
সারাদেশ

পঞ্চগড়ের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
০৬ অক্টোবর, ২০২৬ | ০৫:০৪ পূর্বাহ্ন
৬০ বার পঠিত
ফন্ট:
পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিজ বাড়িতে তার অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের ইজিবাইকচালক আল আমিনকে গুম ও হত্যা মামলা এবং বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাসহ তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) থেকে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+