হোম / সারাদেশ / চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, হা...
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী-সন্তান

শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ
০৬ অক্টোবর, ২০২৬ | ০৮:২৯ পূর্বাহ্ন
১৪৫ বার পঠিত
ফন্ট:
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে ওবাইদুল আজিম রিংকু (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত ওবাইদুল আজিম রিংকু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিস্ত্রিপাড়ার বাসিন্দা এবং পেশায় ইটভাটার ব্যবসায়ী ছিলেন। স্বজন ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে তিনি জ্বরে আক্রান্ত হন এবং পরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় সোমবার রাতে তাকে রাজশাহীতে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে তার স্ত্রী ও দুই সন্তানও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং তার স্ত্রীর শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির জন্য বর্ষায় জমে থাকা পানিতে এডিস মশার প্রজননকে দায়ী করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি সকলের ব্যক্তিগত সচেতনতার ওপর জোর দিয়েছেন।
 
মাতুভূমি/এসএফ

শ
শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+