হোম / সারাদেশ / চাঁদপুরে এনসিপি নেতার পদত্যাগ
সারাদেশ

চাঁদপুরে এনসিপি নেতার পদত্যাগ

চাঁদপুর প্রতিনিধি
০৬ অক্টোবর, ২০২৬ | ০৯:১৩ পূর্বাহ্ন
৫৭ বার পঠিত
ফন্ট:
দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতার আশঙ্কার কথা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছেংগারচর পৌর শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মো. জাহাঙ্গীর আলম অজয়।

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতার আশঙ্কার কথা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছেংগারচর পৌর শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মো. জাহাঙ্গীর আলম অজয়। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ফেসবুক পোস্টে জাহাঙ্গীর আলম অজয় লেখেন, “সুন্দর একটি দেশ ও জাতি বিনির্মাণের ইচ্ছা ছিল। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক সহিংসতায় কোনোভাবেই একজন ভালো মানুষ রাজনীতি করতে পারবে না। এই প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মকে আমার রাজনীতির জন্য খেসারত দিতে হবে।” এই বলে তিনি এনসিপির ছেংগারচর পৌর শাখার আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

তবে দলের কাছে পাঠানো আনুষ্ঠানিক পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণে সাংগঠনিক দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে পড়ার কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, বর্তমান পারিবারিক পরিস্থিতির কারণে দায়িত্ব পালনে যেন কোনো সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে কারণেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন। দলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি পদত্যাগপত্র গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

 

 

মাতুভূমি/এসএফ

চ
চাঁদপুর প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+