হোম / বিনোদন / মহব্বতের আগে আগে সরলতা ও বাস্তবতাতেই শাকিব খা...
বিনোদন

মহব্বতের আগে আগে সরলতা ও বাস্তবতাতেই শাকিব খান

বিনোদন ডেস্ক
০৬ অক্টোবর, ২০২৬ | ০৯:৪৭ পূর্বাহ্ন
৮৯ বার পঠিত
ফন্ট:

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। দীর্ঘ ক্যারিয়ারে নানা চরিত্র ও সিনেমা দিয়ে দর্শকের কাছে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। তবে অভিনয়ের বাইরে ব্যক্তিজীবন কিংবা দৈনন্দিন কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সরব দেখা যায় না এই তারকাকে।

সিনেমার শুটিং কিংবা বিশেষ কোনো আয়োজন ছাড়া জনসমক্ষে তার উপস্থিতিও তুলনামূলক কম। সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের পোস্টের সংখ্যাও খুব বেশি নয়।

বিশেষ কোনো উপলক্ষ, গুণীজনের জন্ম-মৃত্যুবার্ষিকী স্মরণ কিংবা নিজের সিনেমা ও কাজের প্রচারণা এসব নিয়েই সাধারণত তার সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি দেখা যায়।

তবে মাঝেমধ্যে নিজের কোনো ছবি কিংবা ছোট্ট বক্তব্য দিয়ে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন এই অভিনেতা। তার এমন পোস্ট নিয়েও অনুসারীদের মধ্যে তৈরি হয় আগ্রহ। এরই ধারাবাহিকতায় গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব খান।

ছবিটির সঙ্গে তিনি লিখেছেন, ‘সরলতাতেই থাকি, বাস্তবতাকেই ধারণ করি।’

সম্প্রতি প্রকাশ হয়েছে তার নতুন ছবি ‘মহব্বত’র পোস্টার। ছবিটিতে রোমান্টিক চরিত্রে অভিনয় করবেন শাকিব। আরশাদ আদনানের ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে এটি পরিচালনা করবেন ‘প্রিয়তমা’র নির্মাতা হিমেল আশরাফ। 

ছবিটি ঘিরে আলোচনা যখন তুঙ্গে তখন এমন একটি স্ট্যাটাস তার ভক্তদের কৌতুহলী করেছে। সেই সঙ্গে ছোট্ট এই বক্তব্যে নিজের জীবনযাপন ও মানসিকতার একটি দিক সবার সামনে বেশ সাদামাটাভাবেই তুলে ধরেছেন শাকিব।

তার এই কথায় সরল জীবনযাপন এবং বাস্তবতাকে মেনে চলার বার্তাই ফুটে উঠেছে। পোস্টটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যেও দেখা গেছে নানা প্রতিক্রিয়া।

বর্তমানে সিনেমার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। বড় পর্দায় নিয়মিত উপস্থিতির পাশাপাশি তার নতুন কাজ নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। আর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত কোনো পোস্ট এলেই সেটিও দ্রুত আলোচনায় আসে।

 

মাতুভূমি/এএইচ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+