হোম / সারাদেশ / ময়মনসিংহে চাঞ্চল্যকর কৃষক শফি হত্যা মামলায়...
সারাদেশ

ময়মনসিংহে চাঞ্চল্যকর কৃষক শফি হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি
০৭ অক্টোবর, ২০২৬ | ০৮:৩০ পূর্বাহ্ন
৬৬ বার পঠিত
ফন্ট:
ময়মনসিংহের নান্দাইলে বহুল আলোচিত কৃষক শফিকুল ইসলাম শফি হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং অপর ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ময়মনসিংহের নান্দাইলে বহুল আলোচিত কৃষক শফিকুল ইসলাম শফি হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং অপর ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের একটি আদালত এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরাঞ্চলে পূর্বশত্রুতার জেরে স্থানীয় দুষ্কৃতকারীরা কৃষক শফিকুল ইসলাম শফিকে ঘিরে ধরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এই ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা।

 

 

মাতুভূমি/এসএফ

ম
ময়মনসিংহ প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+