হোম / বিনোদন / ক্যান্সারে আক্রান্ত কথাশিল্পী নাসরীন জাহান, প...
বিনোদন

ক্যান্সারে আক্রান্ত কথাশিল্পী নাসরীন জাহান, পরিবার ও শুভানুধ্যায়ীদের সহায়তা কামনা

বিনোদন ডেস্ক
০৭ অক্টোবর, ২০২৬ | ১০:১৮ পূর্বাহ্ন
৮৪ বার পঠিত
ফন্ট:
বাংলা সাহিত্যের পাঠকপ্রিয় কথাসাহিত্যিক নাসরীন জাহান দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে এক কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন। নিয়মিত কেমোথেরাপি ও চিকিৎসার পাশাপাশি তাঁর কিডনিতে জটিলতা দেখা দেওয়ায় চিকিৎসা খরচ বহুগুণ বেড়ে গেছে।

বাংলা সাহিত্যের পাঠকপ্রিয় কথাসাহিত্যিক নাসরীন জাহান দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে এক কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন। নিয়মিত কেমোথেরাপি ও চিকিৎসার পাশাপাশি তাঁর কিডনিতে জটিলতা দেখা দেওয়ায় চিকিৎসা খরচ বহুগুণ বেড়ে গেছে। এমতাবস্থায় তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে তাঁর চিকিৎসায় আর্থিক সহায়তার আহ্বান জানানো হয়েছে।

কথাসাহিত্যিকের স্বামী কবি আশরাফ আহমদ জানান, প্রায় এক বছর আগে তাঁর ইউরিনারি ব্লাডারে ক্যান্সার ধরা পড়ে। এর পর থেকেই নিয়মিত কেমোথেরাপি দেওয়া হচ্ছে। এর পাশাপাশি কিডনি জটিলতার কারণে গত কয়েক মাস ধরে তাঁর রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা ৬.৫-এর ওপরে অবস্থান করছে।

বাংলা কথাসাহিত্যে স্বতন্ত্র ভাষা ও গভীর জীবনবোধের জন্য বিশেষ পরিচিতি রয়েছে নাসরীন জাহানের। ১৯৯০-এর দশকে তাঁর প্রথম উপন্যাস ‘উড়ুক্কু’ প্রকাশিত হওয়ার পর থেকেই তিনি পাঠকমহলে তুমুল সাড়া ফেলেন। গল্প ও উপন্যাস মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫০টির বেশি। তাঁর এই অনন্য সাহিত্যকৃতির স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বহু মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জন করেছেন।

তবে দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করা পরিবারের জন্য অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। এই সংকটময় মুহূর্তে কথাশিল্পীর পাশে দাঁড়ানোর জন্য লেখক, পাঠক, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের শুভানুধ্যায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। তিনি বলেন, সংকটের এই সময়ে একজন মানুষের পাশে অন্য মানুষের দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়। নাসরীন জাহানের চিকিৎসায় সামান্য সহযোগিতা বা অবদানও এখন অনেক বড় ভূমিকা রাখতে পারে।

একইভাবে তাঁর নিকটাত্মীয় কবি ফরিদ কবিরও গুণী এই কথাসাহিত্যিকের চিকিৎসা নির্বাহে সুহৃদদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। সংকট উত্তরণে তাঁর চিকিৎসায় সরাসরি আর্থিক সহায়তা পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে।

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+