দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু হলো। সবমিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর মোট সংখ্যা এখন ১ হাজার ৩৪ জনে দাঁড়িয়েছে।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই হাম ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির হার নিম্নরূপ:
ঢাকা বিভাগ: ৫৩২ জন
চট্টগ্রাম বিভাগ: ২৭৩ জন
সিলেট বিভাগ: ১৫২ জন
খুলনা বিভাগ: ১৩২ জন
বরিশাল বিভাগ: ১৩৯ জন
ময়মনসিংহ বিভাগ: ৮২ জন
রংপুর বিভাগ: ৪৭ জন
রাজশাহী বিভাগ: ৩৩ জন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর গত ১৫মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে দেশজুড়ে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ২৯৩ জনে। এর মধ্যে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২২ হাজার ২০ জন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন