হোম / বিনোদন / আসিফ আকবরের নতুন গান ‘ভুলে গেছি তোমাকে’
বিনোদন

আসিফ আকবরের নতুন গান ‘ভুলে গেছি তোমাকে’

বিনোদন ডেস্ক
০৭ অক্টোবর, ২০২৬ | ১১:০৩ পূর্বাহ্ন
১০০ বার পঠিত
ফন্ট:
এদিকে নতুন গান প্রকাশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে কনসার্টেও অংশ নিতে যাচ্ছেন এই জনপ্রিয় শিল্পী। দক্ষিণ কোরিয়া সফরের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি। ‘ইনছন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া’ (আইবিসিকে)-এর আমন্ত্রণে আগামী ১০ অক্টোবর দেশটির ইনচিওন সামসান ওয়ার্ল্ড জিমনেসিয়ামে অনুষ্ঠিতব্য জমকালো ‘বাংলাদেশ উৎসব ২০২৬’-এ প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন আসিফ আকবর।

বেশ কিছুদিনের বিরতি ভেঙে নতুন একক গান নিয়ে হাজির হলেন দেশের নন্দিত কণ্ঠশিল্পী আসিফ আকবর। গানটির শিরোনাম ‘ভুলে গেছি তোমাকে’।

‘মন থেকে উঠে গেছো তুমি, ভুলে গেছি আমি তোমাকে; নেই ভালোবাসা বলে কিছু, বুঝেছি ভালোবেসে ঠকে; তোমারই পিছে ছুটেছি মিছে, পড়েছে কালি তাই চোখের নিচে’—এমন চমৎকার কথার গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। রাজেশ ঘোষের সুরে গানটির সংগীতায়োজন করেছেন এম এম পি রনি। আর ইয়ামিন এলানের পরিচালনায় নির্মিত এই মিউজিক ভিডিওতে গায়কের সঙ্গে মডেল হিসেবেও অংশ নিয়েছেন আসিফ আকবর নিজে। গানটি এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান আর আর মিউজিকের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।

দীর্ঘদিন পর সুরকার রাজেশ ঘোষের সঙ্গে কাজ করা প্রসঙ্গে আসিফ আকবর জানান, রাজেশ তাঁর সংগীত ক্যারিয়ারের সর্বাধিক জনপ্রিয় গানগুলোর সুরকার। এই সুরকারের সঙ্গে কাজের বোঝাপড়া সবসময়ই দারুণ। তাই তাঁদের এই নতুন গানটিও শ্রোতা-দর্শকদের প্রত্যাশা পূরণ করবে বলে তিনি আশাবাদী।

এদিকে নতুন গান প্রকাশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে কনসার্টেও অংশ নিতে যাচ্ছেন এই জনপ্রিয় শিল্পী। দক্ষিণ কোরিয়া সফরের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি। ‘ইনছন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া’ (আইবিসিকে)-এর আমন্ত্রণে আগামী ১০ অক্টোবর দেশটির ইনচিওন সামসান ওয়ার্ল্ড জিমনেসিয়ামে অনুষ্ঠিতব্য জমকালো ‘বাংলাদেশ উৎসব ২০২৬’-এ প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন আসিফ আকবর।

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+