গোপালগঞ্জ জেলা শাখা ছাত্রদলের ২৮ সদস্যের একটি নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সাইফুল ইসলামকে আহ্বায়ক, সোহান আল ইমামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাজিদুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া ১৩ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ১৫ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলা ছাত্রদলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় সংসদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন