হোম / বিনোদন / নানা পাটেকারের মৃত্যুতে গোয়া পুলিশের অস্বাভা...
বিনোদন

নানা পাটেকারের মৃত্যুতে গোয়া পুলিশের অস্বাভাবিক মৃত্যুর মামলা

বিনোদন ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬ | ১১:৫৭ পূর্বাহ্ন
১০৭ বার পঠিত
ফন্ট:
ভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে, গোয়ার ওশান পার্কের বাসভবন থেকে নানা পাটেকারকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে বানবোলিমের মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। গত বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান এই জনপ্রিয় অভিনেতা। তার এই মৃত্যুর ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর (অপমৃত্যু) মামলা দায়ের করেছে গোয়া পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৯৪ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে, গোয়ার ওশান পার্কের বাসভবন থেকে নানা পাটেকারকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে বানবোলিমের মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক ড. শেখর সালগর জানান, "ভোর সাড়ে চারটার দিকে তাকে হাসপাতালে আনা হয়েছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। যেহেতু এটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি), তাই হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।"

হাসপাতালের প্রতিবেদন পাওয়ার পর পুলিশ নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই মামলাটি দায়ের করেছে। সাধারণত বাড়িতে একা থাকা অবস্থায় কারও মৃত্যু হলে কিংবা মৃত অবস্থায় হাসপাতালে আনা হলে মৃত্যুর সঠিক কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে এ ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়। ঘটনার পরবর্তী তদন্তের দায়িত্বে রয়েছেন পুলিশ কর্মকর্তা নীতিন নায়েক।

এদিকে বৃহস্পতিবার রাতে পুনের দোঞ্জে এলাকায় অবস্থিত নিজস্ব খামারবাড়িতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নানা পাটেকারের শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে সন্ধ্যায় গোয়া থেকে তার মরদেহ পুনেতে নিয়ে আসা হয়, যেখানে প্রিয় অভিনেতাকে শেষশ্রদ্ধা জানাতে ঢল নামে হাজারো অনুরাগী ও ভক্তের।

শেষকৃত্য শেষে নানার ছেলে মালহার পাটেকার সাংবাদিকদের বলেন, "নানা সাহেবের মতো ব্যক্তিত্বরা কখনো আমাদের ছেড়ে চলে যান না। কর্ম ও অর্জনের মধ্য দিয়েই তিনি অমর হয়ে থাকবেন।"

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+