হোম / বিনোদন / ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তানজিন তিশা, দুমড়েমুচড়ে গ...
বিনোদন

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তানজিন তিশা, দুমড়েমুচড়ে গেল প্রিয় গাড়ি

বিনোদন ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬ | ০৫:৩০ পূর্বাহ্ন
১০৯ বার পঠিত
ফন্ট:
মানিকগঞ্জের ভারাড়িয়া বাজারে ‘রয়েল ফ্যাশন’ নামের একটি পোশাকের দোকানের উদ্বোধনে অতিথি হিসেবে যাওয়ার কথা ছিল তিশার। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে আসতে বাধ্য হন তিনি এবং শোরুমের ওই অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। দ্রুতগতির একটি ডাম্প ট্রাকের চাপায় তাঁকে বহনকারী প্রিয় গাড়িটি দুমড়েমুচড়ে যায়। বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেলেও আঘাত পেয়েছেন এই অভিনেত্রী।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি ভক্তদের নিশ্চিত করেন তানজিন তিশা নিজেই।

তিনি লেখেন, “মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সঙ্গে, ইনশাআল্লাহ।”

পরবর্তী সময়ে ঘটনার রাতের বিবরণ দিয়ে তিশা জানান, “গত রাতটি আমি ভুলতে পারব না। একটি ডাম্প ট্রাক আমার গাড়িটি দুমড়েমুচড়ে দিয়েছে। কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা এই গাড়িটি আমার খুব প্রিয় ছিল, তাই এই ক্ষতি মেনে নেওয়া কঠিন। তবে শরীরের কিছু জায়গায় আঘাত পেলেও বড় বিপদ থেকে বেঁচে গেছি, আলহামদুলিল্লাহ।”

জানা গেছে, মানিকগঞ্জের ভারাড়িয়া বাজারে ‘রয়েল ফ্যাশন’ নামের একটি পোশাকের দোকানের উদ্বোধনে অতিথি হিসেবে যাওয়ার কথা ছিল তিশার। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে আসতে বাধ্য হন তিনি এবং শোরুমের ওই অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তিশার ভক্ত ও অনুরাগীরা গভীর উদ্বেগ প্রকাশ করছেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+