হোম / বিনোদন / প্রাক্তন স্ত্রীর দ্বিতীয় বিয়েতে বিশেষ ভূমিকায়...
বিনোদন
বিচ্ছেদের পরেও অনন্য নজির:

প্রাক্তন স্ত্রীর দ্বিতীয় বিয়েতে বিশেষ ভূমিকায় ‘স্পাইডার-ম্যান’ টোবি ম্যাগুয়ার

বিনোদন ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬ | ১১:১৯ পূর্বাহ্ন
১১৯ বার পঠিত
ফন্ট:
তারকাবহুল এই বিয়ের অনুষ্ঠানে হলিউডের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও তাঁর প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি, অভিনেত্রী কোর্টনি কক্স, ফ্যাশন ডিজাইনার র‍্যাচেল জোসহ আরও অনেকে। এমনকি আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর স্ত্রী লরেন সানচেজ বেজোসও এ আয়োজনে যোগ দেন।

দাম্পত্য সম্পর্কের ইতি ঘটলেও প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুভ সূচনায় পাশে দাঁড়ালেন হলিউড তারকা ও ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেতা টোবি ম্যাগুয়ার। শুধু উপস্থিত থাকাই নয়, প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের আয়োজনে একটি বিশেষ দায়িত্বও পালন করেছেন তিনি।

এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তটিরও প্রত্যক্ষদর্শী ছিলেন এই অভিনেতা। সম্প্রতি বিয়ের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নেটদুনিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

গত ১০ অক্টোবর হাওয়াইয়ের অভিজাত ‘ফোর সিজনস রিসোর্ট লানাই’-এ ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জুয়েলারি ডিজাইনার জেনিফার মেয়ার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও ধনকুবের বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের আইনি বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই জেনিফারের এই নতুন পথচলা শুরু হলো।

তারকাবহুল এই বিয়ের অনুষ্ঠানে হলিউডের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও তাঁর প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি, অভিনেত্রী কোর্টনি কক্স, ফ্যাশন ডিজাইনার র‍্যাচেল জোসহ আরও অনেকে। এমনকি আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর স্ত্রী লরেন সানচেজ বেজোসও এ আয়োজনে যোগ দেন।

উল্লেখ্য, ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার। তাঁদের সংসারে দুই সন্তান রয়েছে। দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৬ সালে বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি এবং ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে আদালতের শরণাপন্ন হন। বিচ্ছেদের পরও পারস্পরিক সম্মান ও প্রাক্তন সঙ্গীর জীবনের বিশেষ মুহূর্তে টোবির এমন বন্ধুসুলভ উপস্থিতি ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+