হোম / সারাদেশ / সাভারে অবৈধ মদ তৈরির কারখানার সন্ধান: চীনা না...
সারাদেশ

সাভারে অবৈধ মদ তৈরির কারখানার সন্ধান: চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

সাভার প্রতিনিধি
১৩ অক্টোবর, ২০২৬ | ০২:২২ অপরাহ্ন
৫১ বার পঠিত
ফন্ট:
এর আগে সোমবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার ‘গ্রিন টাওয়ার’ নামের একটি ১০ তলা ভবনের চতুর্থ তলায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চীনা নাগরিক লি ডাম্পে (৫৩) ও চম্পা বেগম (৩৫)।

সাভারে অবৈধ মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে এক চীনা নাগরিক ও এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে কারখানা থেকে ১৫ লিটার বাংলা মদ ও মদ তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার ‘গ্রিন টাওয়ার’ নামের একটি ১০ তলা ভবনের চতুর্থ তলায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চীনা নাগরিক লি ডাম্পে (৫৩) ও চম্পা বেগম (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে গ্রিন টাওয়ারের ওই ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে মদ তৈরির কারখানা গড়ে তোলা হয়েছিল। স্থানটি থেকে ১৫ লিটার তৈরি বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ জানান, মদ তৈরির সরঞ্জাম ও মদসহ আটক দুইজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিদের দুপুরে আদালতে পাঠানো হবে।
 

 

 

মাতুভূমি/এসএফ

স
সাভার প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+