হোম / বিনোদন / দীর্ঘ ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু
বিনোদন

দীর্ঘ ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু

বিনোদন ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬ | ০৩:১৯ অপরাহ্ন
৭৭ বার পঠিত
ফন্ট:
দীর্ঘ ছয় বছর পর ওটিটি প্ল্যাটফর্মের নতুন এক প্রজেক্টের মাধ্যমে অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। ওটিটি প্ল্যাটফর্ম ‘প্রাইম ভিডিও’-তে মুক্তি পেতে যাওয়া এই সিরিজে তাঁর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সানি কৌশল ও বিশাল জেঠওয়াকে।

দীর্ঘ ছয় বছর পর ওটিটি প্ল্যাটফর্মের নতুন এক প্রজেক্টের মাধ্যমে অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু।

‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রখ্যাত নির্মাতা হংসল মেহতার পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি নতুন ওয়েব সিরিজের শুটিং শুরু করেছেন বিপাশা। ওটিটি প্ল্যাটফর্ম ‘প্রাইম ভিডিও’-তে মুক্তি পেতে যাওয়া এই সিরিজে তাঁর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সানি কৌশল ও বিশাল জেঠওয়াকে। কাশ্যপ কাপুর ও রাঘব রাজ কাক্কারের যৌথ চিত্রনাট্যে এটি প্রযোজনা করছেন প্রভলীন সান্ধু (আলমাইটি মোশন পিকচার্স)।

সিরিজটির গল্প গড়ে উঠেছে একটি শান্ত ছোট শহরকে কেন্দ্র করে, যা ধীরে ধীরে মহাদেশীয় হেরোইন চোরাচালানের অন্যতম প্রধান ঘাঁটিতে পরিণত হয়। এতে একজন সৎ ও আপসহীন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন সানি কৌশল। তবে বিপাশা বসু ও বিশাল জেঠওয়ার চরিত্র সম্পর্কে নির্মাতারা এখনো গোপনীয়তা বজায় রেখেছেন।

২০১৬ সালে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে পরিবারকেই বেশি সময় দিয়েছেন বিপাশা। ২০২২ সালের নভেম্বরে তাঁদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান দেবী। এর আগে ২০১৫ সালের ভৌতিক চলচ্চিত্র ‘অ্যালোন’-এ যমজ দুই বোনের দ্বৈত চরিত্রে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। পরবর্তীতে ২০২০ সালে স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে ‘ডেঞ্জারাস’ নামক থ্রিলার ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি, যা ছিল তাঁর অভিনীত সর্বশেষ উল্লেখযোগ্য কাজ।

দীর্ঘ বিরতি কাটিয়ে হংসল মেহতার এই নতুন প্রজেক্টের মাধ্যমে বিপাশা বসুর অভিনয়ে প্রত্যাবর্তন ভক্তদের মাঝে নতুন আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+