গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে এবং আরও সাতটি ইউনিট সেখানে যোগ দিতে রওনা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সকাল ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং ১০টা ২৫ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, নিকটস্থ স্টেশন থেকে কারখানাটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে আগুনের মূল কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা এতে কেউ হতাহত হয়েছেন কিনা—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো সম্ভব হয়নি।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন