হোম / বিনোদন / আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কা...
বিনোদন

আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক
০৬ আগস্ট, ২০২৬ | ০৫:২৪ পূর্বাহ্ন
৮৩ বার পঠিত
ফন্ট:
বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা ইলিয়াস কাঞ্চন আবারও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন।

বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা ইলিয়াস কাঞ্চন আবারও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ না হলেও ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন বরেণ্য চিত্রনায়িকা রোজিনা।

সম্প্রতি ইলিয়াস কাঞ্চনের খোঁজখবর নিতে তাঁর গুলশানের বাসায় যান রোজিনা। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় তিনি লেখেন, “বাংলা চলচ্চিত্রের অভিনেতা কাঞ্চন ভাই কিছুদিন আগেই লন্ডন থেকে ঢাকায় এসেছেন। তাঁর গুলশানের বাসায় তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি এখনো পুরোপুরি সুস্থ নন, তবে ইনশাআল্লাহ খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।”

রোজিনা আরও জানান, লন্ডনের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ১২ আগস্ট আবারও চিকিৎসার জন্য যুক্তরাজ্যে উড়াল দেবেন ইলিয়াস কাঞ্চন। অসুস্থতার এই সময়ে অভিনেতার পাশে রয়েছেন তাঁর স্ত্রী ফরিদা, ছেলে, মেয়ে ও মেয়ের জামাই; তাঁরা সার্বক্ষণিক তাঁর দেখাশোনা করছেন। সবশেষে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন রোজিনা।

দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা শেষে গত সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে দেশে ফেরেন এই বরেণ্য অভিনেতা। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, “আমি দেশে ফিরেছি। দেশবাসীর কাছে দোয়া চাই, আর আমিও সবসময় সবার জন্য দোয়া করি।”

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+