হোম / বিনোদন / যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, পুলিশি অ...
বিনোদন

যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, পুলিশি অভিযানে গ্রেপ্তার ১

বিনোদন ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬ | ০১:০৫ অপরাহ্ন
৬৩ বার পঠিত
ফন্ট:
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বাড়ির সামনে ময়লা ফেলা ও পরিচ্ছন্নতা রক্ষা করা নিয়ে পার্শ্ববর্তী একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে সমু চৌধুরীর কথা-কাটাকাটি হয়। তর্কাতর্কির একপর্যায়ে গ্যারেজ কর্মচারী জাহাঙ্গীর ও হৃদয় ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন।

যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা এলাকায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাড়ির আশপাশের ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে বিরোধের জেরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। হামলার পর যশোর কোতোয়ালি থানায় মামলা করা হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বাড়ির সামনে ময়লা ফেলা ও পরিচ্ছন্নতা রক্ষা করা নিয়ে পার্শ্ববর্তী একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে সমু চৌধুরীর কথা-কাটাকাটি হয়। তর্কাতর্কির একপর্যায়ে গ্যারেজ কর্মচারী জাহাঙ্গীর ও হৃদয় ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন।

এতে গুরুতর আঘাত পেয়ে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, আঘাতের কারণে সমু চৌধুরীর মাথায় গভীর কাটা জখম হয়েছে এবং ক্ষতস্থানে একাধিক সেলাই দিতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর ১টা ২০ মিনিটের দিকে তাকে বাসায় পাঠানো হয়।

ঘটনার পর সমু চৌধুরী বাদী হয়ে দুজনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার অভিযোগে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং এজাহারনামীয় আসামি জাহাঙ্গীর তালুকদারকে (৩৬) ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+