হোম / সারাদেশ / শিবগঞ্জে নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন,...
সারাদেশ

শিবগঞ্জে নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, পরে তড়িঘড়ি করে নোটিশ জারির অভিযোগ

শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ
১৪ অক্টোবর, ২০২৬ | ০৬:৩০ অপরাহ্ন
১১৩ বার পঠিত
ফন্ট:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই গ্রাহকের বাড়ি গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে। পরবর্তীতে গণমাধ্যমকর্মীদের তৎপরতা ও উপস্থিতির পর কর্তৃপক্ষ তড়িঘড়ি করে সংযোগ বিচ্ছিন্ন করার নোটিশ প্রস্তুত ও জারি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই গ্রাহকের বাড়ি গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে। পরবর্তীতে গণমাধ্যমকর্মীদের তৎপরতা ও উপস্থিতির পর কর্তৃপক্ষ তড়িঘড়ি করে সংযোগ বিচ্ছিন্ন করার নোটিশ প্রস্তুত ও জারি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের নামোটিকোরী গ্রামের বাসিন্দা জমির আলীর বাড়িতে।

ভুক্তভোগী জমির আলী অভিযোগ করে জানান, গত ৭ অক্টোবর সকালে পল্লী বিদ্যুৎ অফিসের ৬-৭ জন কর্মী তার বাড়িতে এসে কোনো পূর্ব নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চলে যান। অথচ তার বাড়ির বিদ্যুৎ বিল কোনোভাবেই বকেয়া ছিল না। ঘটনার সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় তারা কারণও জানতে পারেননি।

এ বিষয়ে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) কোনো নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণ জানতে চাঁপাইনবাবগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিসে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে তাদের জানা নেই বলে জানায় এবং বুধবার পর্যন্ত সময় চায়।

পরবর্তীতে গত বুধবার (১৪ অক্টোবর) এ বিষয়ে আবারও জানতে চাইলে কর্তৃপক্ষ জানায় যে, গত মঙ্গলবারই জমির আলীকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের নোটিশ দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, শিবগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নৃপেন্দ্র নাথ বিশ্বাস গণমাধ্যমকর্মীদের প্রশ্নের মুখে পড়ে তড়িঘড়ি করে ওই তারিখেই নোটিশটি জারি করেন। সংযোগ বিচ্ছিন্ন করার সাত দিন পর এ ধরনের নোটিশ জারির যৌক্তিকতা সম্পর্কে জানতে চাইলে ডিজিএম কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিয়মবহির্ভূতভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং পরে দায় ঢাকতে তড়িঘড়ি করে নোটিশ জারির ঘটনায় স্থানীয় গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

 

মাতুভূমি/এসএফ

শ
শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+