হোম / বিনোদন / ৪০০ পরিবারের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন রাশ...
বিনোদন

৪০০ পরিবারের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন রাশমিকা মান্দানা

বিনোদন ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬ | ১১:৩৮ পূর্বাহ্ন
৯৮ বার পঠিত
ফন্ট:
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই উদ্যোগের কথা নিজেই জানিয়েছেন রাশমিকা। তার সহযোগী দলের সদস্যরা কীভাবে ওই পরিবারগুলোর হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন, তার একটি ভিডিও ক্লিপও প্রকাশ করেছেন তিনি। রাশমিকার আশা, এই সহায়তার ফলে পরিবারগুলো তাদের তিন মাসের বাজার খরচ বাঁচিয়ে সেই অর্থ ভবিষ্যতের সঞ্চয় হিসেবে জমাতে পারবে।

বিয়ের পর প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাদের আসন্ন সিনেমা ‘রণবলী’ নিয়ে অনুরাগীদের মধ্যে উন্মাদনার শেষ নেই। তবে সিনেমা মুক্তির আগেই একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অভিনেত্রী রাশমিকা।

আসন্ন এই সিনেমায় যোদ্ধা রণবলীর স্ত্রী ‘জয়াম্মা’র চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা। চরিত্রটির আদর্শ ও জীবনদর্শন দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়ে ৪০০ অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী তিন মাস এসব পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করবেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই উদ্যোগের কথা নিজেই জানিয়েছেন রাশমিকা। তার সহযোগী দলের সদস্যরা কীভাবে ওই পরিবারগুলোর হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন, তার একটি ভিডিও ক্লিপও প্রকাশ করেছেন তিনি। রাশমিকার আশা, এই সহায়তার ফলে পরিবারগুলো তাদের তিন মাসের বাজার খরচ বাঁচিয়ে সেই অর্থ ভবিষ্যতের সঞ্চয় হিসেবে জমাতে পারবে।

এমন মহৎ উদ্যোগ নেওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাশমিকা জানান, সিনেমায় জয়াম্মার চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি চরিত্রটির সঙ্গে নিজের ব্যক্তিত্বের মিল খুঁজে পেয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনো মিল রয়েছে কি না। আমার উত্তর—হ্যাঁ, এই জায়গাতেই আমাদের মিল। আমি বরাবরই এমন কিছু করতে ভালোবাসি, জয়াম্মাও ঠিক তেমনই। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা আমি পাই, তার প্রতিদানে ভবিষ্যতেও এ রকম কাজ করে যেতে চাই।”

এত দিন বিষয়টি কেন প্রকাশ করেননি, সে বিষয়ে রাশমিকা জানান, তিনি ব্যাপারটি ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন এবং কেবল তার দলের গুটিকয়েক সদস্যই এ সম্পর্কে জানতেন। তবে এবার মনে হয়েছে, নিজের এই কাজের কথা প্রকাশ্যে আনলে তা অন্য ১০ জনকেও মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করতে পারে।

তিনি আরও জানান, শুধু এবারই নয়, আগামী এক বছর ধরে নিয়মিত এই মানবিক উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। রাশমিকার কথায়, “আজ ৪০০টি পরিবারকে সাহায্যের দায়িত্ব নিয়েছি। আগামী এক বছর ধরে প্রতিবার ৪০০টি পরিবারকে তিন মাসের জন্য সাহায্য করতে চাই। আশা করি, তারা বাজারের খরচ বাঁচিয়ে ভবিষ্যতের জন্য টাকা জমাতে পারবেন। এই মানুষগুলোর মুখের হাসি আমার কাছে অমূল্য। গত কয়েক বছরে কাজ করতে গিয়ে যত রাত জেগেছি, চোট পেয়েছি, যত কষ্ট ও চোখের জল সামলেছি—এই হাসিগুলো তার সবকিছুর মূল্য মিটিয়ে দেয়।”

উল্লেখ্য, বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার আসন্ন সিনেমা ‘রণবলী’র পটভূমিতে রয়েছে ব্রিটিশ শাসনামলের মর্মান্তিক দুর্ভিক্ষ। খরা ও ফসলহানির কারণে দক্ষিণ ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়ার পটভূমি নিয়ে নির্মিত এই ছবিতে যোদ্ধা রণবলীর ভূমিকায় দেখা যাবে বিজয়কে এবং তার স্ত্রী জয়াম্মার চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা।

 

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+