হোম / বিনোদন / আবারও বিয়ের পিঁড়িতে অভিনেত্রী চমক?
বিনোদন

আবারও বিয়ের পিঁড়িতে অভিনেত্রী চমক?

বিনোদন ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৬ | ১১:২৪ পূর্বাহ্ন
১১১ বার পঠিত
ফন্ট:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’— এমন ক্যাপশনে কয়েকটি ছবি প্রকাশ করে ভক্ত ও অনুরাগীদের মাঝে কৌতূহল বাড়িয়ে দিয়েছেন তিনি।

প্রকাশিত ছবিগুলোতে চমকের সঙ্গে দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভকে। একটি সুসজ্জিত হোটেলকক্ষে দুজনকে বেশ হাসিখুশি ও ঘনিষ্ঠ মেজাজে দেখা যায়। অন্য একটি ছবিতে শুভকে চমকের মুখে খাবার তুলে দিতেও দেখা গেছে।

তবে কি সত্যিই আবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন চমক, নাকি এটি নতুন কোনো সিনেমা বা নাটকের দৃশ্য ধারণের মুহূর্ত?— বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

ছবিগুলোর বিষয়ে যোগাযোগ করা হলে কিছুটা রহস্য রেখেই চমক বলেন, “আপাতত এ নিয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! সময় নিয়ে খুব শিগগিরই বিষয়টি সবাইকে জানাব।”

চমক এমন রহস্যময় ইঙ্গিত দিলেও এ বিষয়ে আরিফিন শুভর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। নেটিজেনদের বড় একটি অংশ মনে করছেন, এটি হয়তো তাঁদের নতুন কোনো প্রজেক্টের প্রচারণার অংশ। আবার অনেকেই সত্যতা জানতে অধীর আগ্রহ প্রকাশ করছেন। চমকের সেই ‘সুখবর’ পেতে আপাতত তাঁর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা।

 

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+