হোম / সারাদেশ / ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন: মৃতের সংখ্যা বেড়...
সারাদেশ

ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৬, আহত ৯

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
১৭ অক্টোবর, ২০২৬ | ১২:২৭ অপরাহ্ন
৮৫ বার পঠিত
ফন্ট:
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন পাটোয়ারটেক এলাকার ‘টুপটুপ’ রিসোর্টে অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন।

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন পাটোয়ারটেক এলাকার ‘টুপটুপ’ রিসোর্টে অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। উদ্ধারকৃত আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে ইনানীর কাঠের তৈরি ওই রিসোর্টটিতে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ৬টি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে নিহতরা সবাই পর্যটক বলে ধারণা করা হলেও তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রিসোর্টটি সম্পূর্ণ কাঠে নির্মিত হওয়ায় মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং পুরোটাই পুড়ে ছাই হয়ে যায়। কাঠামোগত কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি।

বর্তমানে উদ্ধারকর্মীরা সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা বলা কঠিন এবং নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

উ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+