হোম / সারাদেশ / তরুণীকে ধর্ষণের অভিযোগে বান্দরবানে এনসিপি নেত...
সারাদেশ

তরুণীকে ধর্ষণের অভিযোগে বান্দরবানে এনসিপি নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
১৭ অক্টোবর, ২০২৬ | ০২:৩৮ অপরাহ্ন
১০১ বার পঠিত
ফন্ট:
ভুক্তভোগী তরুণী বান্দরবান শহরের জমজম গলি এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে শৈক্যচিং মার্মা দীর্ঘদিন ধরে তাঁকে ওই রিসোর্টে নিয়ে যেতেন। শুক্রবারও রিসোর্টে নিয়ে তাকে ধর্ষণ করা হলে একপর্যায়ে তরুণীর চিৎকারে পাশের শিশু পার্কে থাকা দর্শনার্থী ও পথচারীরা ছুটে আসেন। পরে স্থানীয়রা প্রশাসন ও সাংবাদিকদের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্ত শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করে।

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) জেলা শহরের শিশু পার্ক সংলগ্ন তাঁর মালিকানাধীন ‘সাইনি রিসোর্ট’ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (১৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী বান্দরবান শহরের জমজম গলি এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে শৈক্যচিং মার্মা দীর্ঘদিন ধরে তাঁকে ওই রিসোর্টে নিয়ে যেতেন। শুক্রবারও রিসোর্টে নিয়ে তাকে ধর্ষণ করা হলে একপর্যায়ে তরুণীর চিৎকারে পাশের শিশু পার্কে থাকা দর্শনার্থী ও পথচারীরা ছুটে আসেন। পরে স্থানীয়রা প্রশাসন ও সাংবাদিকদের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্ত শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের পাশাপাশি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই শৈক্যচিং রাজনৈতিক প্রভাব খাটিয়ে রিসোর্টটি গড়ে তুলেছেন। সেখানে দীর্ঘদিন ধরে নানা অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড চলছিল বলেও দাবি করেন স্থানীয়রা।

বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আজ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+