২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, পরীক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা আগামী ১৫ নভেম্বর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিলম্ব ফি ছাড়া ১৬ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এবং বিলম্ব ফিসহ ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া ২৪ নভেম্বরের মধ্যে এবং পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ ৩০ নভেম্বরের মধ্যে ফি জমা দিতে হবে।
নিয়মিত পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগে ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ফি ২ হাজার ৩১৫ টাকা।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া পরীক্ষার্থীদের বেতন ও সেশনচার্জ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে। নবম ও দশম শ্রেণি মিলিয়ে কোনো শিক্ষার্থীর কাছ থেকে সর্বোচ্চ ২৪ মাসের বেতন ও সেশনচার্জ নেওয়া যাবে। এর বেশি অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মাতুভূমি/এএইচ

আপনার মতামত দিন