হোম / বিনোদন / মুম্বাইয়ে টাইগার শ্রফের ওপর হামলা, গুলিবিদ্ধ...
বিনোদন

মুম্বাইয়ে টাইগার শ্রফের ওপর হামলা, গুলিবিদ্ধ চালক

বিনোদন ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৬ | ১১:৫৮ পূর্বাহ্ন
৯৫ বার পঠিত
ফন্ট:
মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফুটবল খেলা শেষে গাড়ি নিয়ে বের হওয়ার সময় এই হামলার শিকার হন তিনি।

মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফুটবল খেলা শেষে গাড়ি নিয়ে বের হওয়ার সময় এই হামলার শিকার হন তিনি। এ ঘটনায় অভিনেতা অক্ষত থাকলেও তাঁর গাড়িচালক ফিরদৌস গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে মুম্বাই পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যায় জুহুর একটি মাঠ থেকে বিএমডব্লিউ সেডান গাড়িতে করে বের হচ্ছিলেন টাইগার শ্রফ। এ সময় মোটরসাইকেলে আসা তিন সশস্ত্র দুষ্কৃতকারী তাঁর গাড়ি লক্ষ্য করে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। হামলার একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা গাড়ির সামনে ও পাশের কাচে উপর্যুপরি গুলি ছুঁড়ছেন। এ সময় অস্ত্রের যান্ত্রিক ত্রুটির (অস্ত্র জ্যাম হওয়া) কারণে অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান অভিনেতা।

হামলার পর গাড়ির চালক আহত হলে টাইগার শ্রফ নিজেই যাত্রীর আসন থেকে চালকের আসনে গিয়ে পরিস্থিতি সামাল দেন।

এদিকে, এই হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে অনিল পণ্ডিত নামের এক ব্যক্তি নিজেকে ওই গ্যাংয়ের সদস্য দাবি করে জানান, টাইগার শ্রফ তাদের 'হিট লিস্টে' রয়েছেন। গ্যাংয়ের নির্দেশ অমান্য করা এবং অভিনেতা সালমান খানের সঙ্গে কাজ করার জন্যই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

উল্লেখ্য, এর আগেও সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে অভিনেতা ও রাজনীতিবিদ বাবাসিদ্ধিকী হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল লরেন্স বিষ্ণোই গ্যাং। টাইগার শ্রফের ওপর এই হামলার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে বলিপাড়ায়। ঘটনার পর মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার কড়া আশ্বাস দেওয়া হয়েছে।

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+