হোম / বিনোদন / যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন ঢালিউড অভিনে...
বিনোদন

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন ঢালিউড অভিনেত্রী মৌসুমী

বিনোদন ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৬ | ০৩:৪৭ অপরাহ্ন
১০০ বার পঠিত
ফন্ট:
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হওয়ার সনদ বা 'গ্রিন কার্ড' পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হওয়ার সনদ বা 'গ্রিন কার্ড' পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। তিন বছরের প্রক্রিয়াকরণ শেষে এই অনুমোদন পাওয়ার বিষয়টি শনিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে নিজেই নিশ্চিত করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার মাধ্যমে দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার আইনি সুযোগ উন্মুক্ত হলো এই অভিনেত্রীর। ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে মেয়ে ফাইজার পড়াশোনা এবং অসুস্থ মায়ের দেখভাল ও চিকিৎসার দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও অভিনয় থেকে পুরোপুরি দূরে সরে যাননি এই চিত্রনায়িকা। সম্প্রতি 'আ বিউটিফুল লাই' নামের একটি নতুন চলচ্চিত্রে যুক্ত হয়েছেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৩ সালে জনপ্রিয় চলচ্চিত্র 'কেয়ামত থেকে কেয়ামত'-এর মাধ্যমে সালমান শাহর বিপরীতে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে মৌসুমীর। প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে তিনি পরবর্তীতে ঢালিউডের শীর্ষ নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দুই দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। 'মেঘলা আকাশ' ও 'দেবদাস' সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

অভিনয়ের পাশাপাশি 'কখনো মেঘ কখনো বৃষ্টি' ও 'মেহের নিগার'-এর মতো প্রশংসিত চলচ্চিত্র পরিচালনাও করেছেন মৌসুমী। এবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতির মাধ্যমে জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন নব্বই দশকের এই জনপ্রিয় তারকা।

 

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+