হোম / সারাদেশ / চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরি...
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের

শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ
২০ অক্টোবর, ২০২৬ | ০৫:১৩ অপরাহ্ন
৬৬ বার পঠিত
ফন্ট:
চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী এবং পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী এবং পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। জেলা শহর ও আশপাশের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তাপসী দত্ত সার্বিক আয়োজন ও সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে, প্রতিটি পূজামণ্ডপে নিচ্ছিন্দ্র নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

সোমবার রাতে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী জেলা শহরের স্কুল-কলেজ রোডের সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুরবাড়ি মন্দির, প্রতাপচন্দ্র দাস দুর্গা মন্দির, চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির, চরজোতপ্রতাপ শিবতলা শিব মন্দির এবং বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গামন্দিরসহ বেশ কয়েকটি মন্দির ও পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। দুর্গামাতা ঠাকুরানী মন্দির ও বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গামন্দিরের পক্ষ থেকে তাঁকে উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

পরবর্তীকালে পূজামণ্ডপে আগত ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বাংলাদেশ দীর্ঘদিন ধরে সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে ধর্ম, বর্ণ বা গোত্রের ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপন আমাদের সুদৃঢ় ঐক্যের প্রতিফলন। এই ধারা আমাদের সবসময় অটুট রাখতে হবে।” তিনি আরও জানান, পূজা উদযাপন নির্বিঘ্ন ও আনন্দময় করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।

এদিকে, সোমবার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জেলা শহরের সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুরবাড়ি মন্দির ও প্রতাপচন্দ্র দাস দুর্গা মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনের সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শ্রদ্ধালু ও ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে পুলিশ সুপার বলেন, “বাংলাদেশ অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা উৎসবে মাতোয়ারা হয়েছেন। প্রতিটি পূজামণ্ডপ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল সংস্থার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে, যাতে উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।”

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জিসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।

অন্যদিকে, পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

 

 

মাতুভূমি/এসএফ

শ
শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+