হোম / সারাদেশ / নাটোরে সংসদের হুইপ দুলুকে লক্ষ্য করে গুলির চে...
সারাদেশ

নাটোরে সংসদের হুইপ দুলুকে লক্ষ্য করে গুলির চেষ্টা

নাটোর প্রতিনিধি
০৭ আগস্ট, ২০২৬ | ০৬:০৮ পূর্বাহ্ন
৫৮ বার পঠিত
ফন্ট:
পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উত্তরা গণভবন সংলগ্ন এলাকায় স্থানীয় দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভা শেষে এ ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, গণভবন পরিদর্শন শেষে মন্ত্রী ও হুইপ পথসভায় বক্তব্য প্রদান করেন। সভা শেষে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু মঞ্চ থেকে নামার সময় ওই যুবক তাকে লক্ষ্য করে দুইবার গুলি করার চেষ্টা চালায়। তাৎক্ষণিকভাবে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে অস্ত্রসহ আটক করে।

আটক যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। ঘটনার পেছনে মূল রহস্য উদ্ঘাটন ও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতকে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

ন
নাটোর প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+