হোম / বিনোদন / ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি: লাগছে...
বিনোদন

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি: লাগছে না কেমোথেরাপি

বিনোদন ডেস্ক
২৬ অক্টোবর, ২০২৬ | ১১:২১ পূর্বাহ্ন
৮২ বার পঠিত
ফন্ট:
দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতাকে এখন আর কেমোথেরাপি নিতে হচ্ছে না; ওষুধের মাধ্যমেই তাঁর চিকিৎসা চলছে।

দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতাকে এখন আর কেমোথেরাপি নিতে হচ্ছে না; ওষুধের মাধ্যমেই তাঁর চিকিৎসা চলছে।

রোববার (২৫ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নিসচার কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ। তিনি বলেন, "এখন তাকে কেমোথেরাপি নিতে হচ্ছে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় কাঞ্চন ভাই আগের চেয়ে অনেক ভালো আছেন।"

লিটন এরশাদ জানান, ইলিয়াস কাঞ্চনের ইমিউনোথেরাপি নেওয়ার কথা থাকলেও বর্তমানে ওষুধের মাধ্যমে চিকিৎসা পরিচালিত হচ্ছে। তাঁর কথাবার্তার জড়তা কমেছে এবং হাঁটাচলার ক্ষেত্রেও উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে।

প্রায় ১০ মাস চিকিৎসাধীন থাকার পর গত আগস্টে অল্প কিছুদিনের জন্য দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। সাত দিন অবস্থান শেষে তিনি আবারও লন্ডনে ফিরে যান। দেশে ফেরার আগে চিকিৎসকেরা কেমোথেরাপির পরিকল্পনা করলেও পরবর্তীতে আর তার প্রয়োজন হয়নি বলে জানান নিসচা মহাসচিব।

এর আগে, গত ২২ অক্টোবর 'জাতীয় নিরাপদ সড়ক দিবস' উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে নিজের শারীরিক পরিস্থিতি তুলে ধরেন ইলিয়াস কাঞ্চন। অসুস্থতার কারণে সুদূর লন্ডনে অবস্থান করলেও নিরাপদ সড়ক আন্দোলনের প্রতি তাঁর পূর্ণ মনোযোগ রয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে তাঁর সুস্থতা কামনায় খোঁজ নেওয়া, ভালোবাসা ও দোয়া করার জন্য সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এই বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা।

'বেদের মেয়ে জোসনা' খ্যাত এই গুণী অভিনেতা চলচ্চিত্র অঙ্গনের পাশাপাশি দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন নিসচা মহাসচিব লিটন এরশাদ।

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+